নতুন সিরিজের গিগাবাইট মাদারবোর্ড উন্মোচন
নতুন প্রজন্মের প্রসেসর সাপোর্টসহ জেড৮৯০ প্লাস সিরিজ মাদারবোর্ড উন্মোচন করেছে গিগাবাইট। নতুন সিরিজের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে অরোস এলিট ডুয়ো এক্স এবং জেড৮৯০এম ফোর্স ডুয়ো এক্স ওয়াইফাই ৭।
২৫ মার্চ, বুধবার গিগাবাইট বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সূত্র বলছে, সিরিজটি ইন্টেল কোর আল্ট্রা ২০০০এস প্লাস প্রসেসর সমর্থন করে এবং অরোস এলিট ডুয়ো এক্স ও জেড৮৯০এম ফোর্স ডুয়ো এক্স ওয়াইফাই ৭ মডেলগুলোতে উন্নত ডুয়াল মেমোরি স্লট নকশা রয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে, ফলে দুইটি মডিউলে ২৫৬ গিগাবাইট পর্যন্ত সমর্থন পাওয়া যায়। উন্নত বায়োস টিউনিং, এক‑ক্লিক দ্রুতগতি মোড ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচারগুলো পারফরম্যান্স বাড়ায় এবং স্থিতিশীলতা নিশ্চিত করে।
গিগাবাইট দাবি করেছে, এই সিরিজ উচ্চক্ষমতা ও দ্রুতগতির মেমোরি ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করবে।
ডিবিটেক/এমআর/ইকে



