বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ২ ফ্লাইট
বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গাল্ফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইনে ফেরার বিশেষ ফ্লাইট দুটি সৌদি আরবের দাম্মাম হয়ে চলাচল করবে।
২৪ মার্চ, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে। পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।
দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে। অর্থাৎ, ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে আসবে এবং একই দিনে বাহরাইন থেকে আবার ঢাকায় ফিরে যাবে।
দূতাবাস জানিয়েছে, যারা বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে আগ্রহী, তাদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর যাত্রীদের পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট চলাচল ব্যহত হওয়ায় অনেক প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরার সুযোগ তৈরি হল।
ডিবিটেক/ডিএইচই/ইকে



