এমএফএস সেবা চালুন অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক

এমএফএস সেবা চালুন অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
১৭ মার্চ, ২০২৬ ১৬:৩৫  

দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.-এর সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালু করার পথ প্রশস্ত হলো।

১৭ মার্চ, মঙ্গলবার এই অনুমোদনের কথা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে,  আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে তারা একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়। ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। 

জানাগেছে, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয়ের অধীনে পরিচালনা করবে। আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সেবার মান, নিয়মানুবর্তিতা এবং গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম