ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ
ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য সিনেমা, নাটক, আন্তর্জাতিক কনটেন্ট, লাইভ টিভি এবং খেলাধূলাময় করে সজিয়েছে বাংলালিংকের স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি।
১৭ মার্চ, মঙ্গলবার প্ল্যাটফর্মটি জানিয়েছে, এবারের 'টফি ঈদ ধামাকা’য় দর্শকেরা উপভোগ করতে পারবেন নতুন ও এক্সক্লুসিভ নাটক ও সিনেমার পাশাপাশি ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল।
সিনেমাপ্রেমীদের জন্য থাকছে ওমর, ইনসাফ, ট্র্যাপ, নকশি কাঁথার জমিন, গলুই, দাগি এবং প্রিয় মালতী–এর মতো জনপ্রিয় শিরোনাম। দেশীয় কনটেন্টের পাশাপাশি থাকছে হলিউড সিনেমা The Beekeeper, Den of Thieves এবং কোরিয়ান সিরিজ Flower of Evil, যেগুলো দর্শকেরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
নাটকপ্রেমীদের জন্যও রয়েছে ঈদের জনপ্রিয় রোমান্টিক নাটক যেমন ‘আগলে রেখো আমায়’ ও ‘ভুল নাকি প্রেম’ টফির ভিডিও অন ডিমান্ড (ভিওডি) সেবায় যেকোনো সময় দেখা যাবে।
খেলাধুলা ভক্তদের জন্য থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–এর গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি দেখার সুযোগ। এছাড়াও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজও সম্প্রচার করা হবে প্ল্যাটফর্মটিতে।
এ বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, এবারের ঈদে দর্শকদের জন্য এক ছাতার নিচে সব ধরনের বিনোদন নিয়ে আসাই তাদের লক্ষ্য। সিনেমা, নাটক, আন্তর্জাতিক কনটেন্ট ও খেলাধুলা—সবকিছু মিলিয়ে পরিবারসহ উপভোগ করার মতো একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতে চায় টফি।
ডিবিটেক/এমএআর/ইকে



