সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়
দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর বগুড়ায় চালু হয়েছে সনি-স্মার্ট–এর নতুন শোরুম। শহরের শেরপুর রোডের চয়ন হাউজিংয়ে অবস্থিত এই ফ্ল্যাগশিপ আউটলেটে জাপানের ব্র্যান্ড সনি–এর জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
সনি ইন্টারন্যাশনাল বাংলদেশের প্রধান যশুয়া কুয়েক ৩ মার্চ শোরুমটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে ১০ মার্চ পর্যন্ত টিভি, ক্যামেরা, অডিও পণ্যসহ বিভিন্ন ডিভাইসে বিশেষ মূল্য, উপহার, ডিজিটাল ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংক কার্ডে ইএমআই সুবিধা ও বিভিন্ন অফার ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এটি সনি-স্মার্টের ৩০তম শোরুম। বর্তমানে দেশজুড়ে ৩০টি নিজস্ব শোরুম ও দুই শতাধিক পার্টনার আউটলেটের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করা হচ্ছে।
শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, “বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড। আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতোমধ্যে এ দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের মাঝে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। বগুড়ায় চালু হওয়া শোরুম থেকে এখানকার বাসিন্দারা জেনুইন সনি পণ্যের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।।”
সনি-স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, “আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একইসাথে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠন যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্যে জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা। সনি-স্মার্টের যাত্রার প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম ঢাকাসহ দেশের প্রত্যেকটি এলাকায় আমরা সেবা পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ায় আমাদের ৩০তম শো-রুমটি যাত্রা শুরু করল।”
ডিবিটেক/জেএ/এমইউএম







