রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো
রাজধানীর ঢাকা উত্তরায় নতুন শোরুম চালু করেছে দেশের বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘মটো জোন; রিভো ই–বাইকস’ নামে শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। নতুন এই আউটলেটে রিভোর সব মডেলের ই–বাইক প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি টেস্ট ড্রাইভ, বিক্রয়োত্তর সেবা এবং আসল খুচরা যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। অফারের আওতায় ই–বাইক ক্রয়ে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অতিরিক্ত একটি ই–বাইক জয়ের সুযোগ এবং ফ্রি সার্ভিস কুপন দেওয়া হচ্ছে।
৩ মার্চ, মঙ্গলবার শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরায় শোরুম চালুর মাধ্যমে গ্রাহকদের আরও সহজ ও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। এটি গ্রাহকসেবাকে আরও সহজলভ্য করার আমাদের উদ্যোগেরই অংশ।”
তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন। উত্তরা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।”
বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন মোটো জোন-এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক।
ডিবিটেক/এমআর/ইকে







