ফেসবুকে হাসনাতের মাসে আয় ৪ লাখ টাকা

ফেসবুকে হাসনাতের মাসে আয় ৪ লাখ টাকা
৪ মার্চ, ২০২৬ ০৯:০৮  
৪ মার্চ, ২০২৬ ১১:১০  

এবার বন্ধুদের সঙ্গে ফেসবুক থেকে নিজের আয় বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নিজেরে মুঠোফোন থেকে সেটি যখন দেখান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের সেই ভিডিওটি এখন ঘুরছে ফেসবুকে। 

সেটি আবার শেয়ার করা হয়েছে এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে।

ভিডিও থেকে জানাগেল- নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা।

হাসনাতের ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি। 

ভিডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

ফেসবুক থেকে আয় মূলত ভিডিওর ভিউ, দর্শক, এবং বিজ্ঞাপনের (Ad Breaks/In-stream Ads) ওপর নির্ভর করে। সাধারণত ১ লাখ ভিউতে $২০০ থেকে $১,০০০ (বাংলাদেশি টাকায় প্রায় ২০,০০০ থেকে ১,০০,০০০ টাকা) আয় হতে পারে, যা ভিডিওর কন্টেন্ট ও দর্শকদের অবস্থানের ওপর কমে-বেড়ে থাকে। রিলস থেকে প্রতি ১০০০ ভিউতে $০.০১ থেকে $১০ পর্যন্ত পাওয়া যায়। 

ডিবিটেক/এফবিপি/ইকে