বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক https://e-laeltd.com/64-student-reg-jubo। আগামী ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা হবে ৬ মার্চ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ৭ মার্চ এবং ৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১০ মার্চ।
আবেদন করতে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ; সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ দিতে হবে। আবেদনকারীদের মধ্যে প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে। আর কম্পিউটারে জ্ঞানসম্পন্ন এবং যাদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। তবে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন এবং সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।
৮ বিভাগের যে ৪৮ জেলা থেকে আবেদন করা যাবে সেগুলো হলো-
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর;
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা;
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি,নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া;
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ;
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া;
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়;
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।
ডিবিটেক/এমআর/ইকে







