১,৮৯৯ টাকায় মিলবে ফোরজি ক্লাউড ফোন

১,৮৯৯ টাকায় মিলবে ফোরজি ক্লাউড ফোন
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৩৮  

প্রাণ আরএফএল এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন।  ফোনটির দাম ধরা হয়েছে ১ হাজার ৮৯৯ টাকা

২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এস সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফোন উন্মোচনের এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিপিহাউসে ফোনটি উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, কো-ব্র্যান্ডেড ফোনটিতে বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হবে জিপি’র সিম। আর সেই সিমে প্রত্যেক গ্রাহক পাবেন এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট (৭ দিনের মেয়াদসহ)। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডাটা প্যাকগুলো গ্রহণ করতে পারবেন গ্রাহকরা

ডিবিটেক/এসএ/ইকে