দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক

দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৯  

এখন থেকে দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের নির্দিষ্ট শোরুমে পাওয়া যাবে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের ই-বাইক। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব স্মার্ট মোবিলিটি সম্প্রসারণ এবং ইলেকট্রিক বাইক সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এ লক্ষে রাজধানীর বাসাবো আউটলেটে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন। তারা জানান, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিখাতে চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস রিভো ব্র্যান্ডটি দেশের বাজারে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। রিভোর ই-বাইকগুলোতে শক্তিশালী মোটর ও লং-রেঞ্জ প্রযুক্তির পাশাপাশি ‘ডোরস্টেপ হোম সার্ভিস’ সুবিধা রয়েছে, যেখানে হটলাইনে কলের তিন কর্মদিবসের মধ্যে গ্রাহকের ঠিকানায় সেবা দেওয়া হবে।

বর্তমানে রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন চালাচ্ছে। এ অফারে যেকোনো মডেলের ই-বাইক কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও অতিরিক্ত একটি ই-বাইক জয়ের সুযোগ রয়েছে। সঙ্গে মিলবে একটি ফ্রি সার্ভিস কুপন। অফারগুলো বেস্ট ইলেকট্রনিক্সের নির্ধারিত শোরুমেও কার্যকর থাকবে।

ডিবিটেক/আরআর/ইকে