আইএসপিএবি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজধানীর আর্মি গলফ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার সদস্যদের উপস্থিতিতে গলফ গার্ডেনে ২৬ ফেব্রুয়ারি, বুধবার বিকেল তিনটায় সভা শুরু হয়। সভায় অংশ নেন আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি আমিনুল হাকিমে সভাপতিত্বে সভায় ১৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ২২তম সাধারণ সভার কার্যবিররণী অনুমোদন করেন সাধারণ সদস্যরা। এরপর ২০২৫ সালের বার্ষিক বিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে সব আইএসপি-কে নিয়ে সবার জন্য ইন্টারনেট সেবা বাস্তবায়নে একসঙ্গে প্রতিটি সদস্যকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক।
এছাড়াও নিয়ম অনুযায়ী, সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। এরপর নতুন নিরীক্ষক নিয়োগের মাধ্যমে সভা শেষ হয়। সভা শেষে বিটিআরসি’র কর্মকর্তা, সাংবাদিক, খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা ও অংশীজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেনসহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব–১ মাহবুব আলম, যুগ্ম মহাসচিব–২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং পরিচালক রাশেদুর রহমান, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম।
সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রবেশের পথেই অতিথিদের জন্য শুভেচ্ছা উপহার রেখেছিলো পুরো আয়োজনের পৃষ্ঠপোষক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড।
ডিবিটেক/এসআই/ইকে







