বাংলাদেশে বাজার উপস্থিতি বাড়াতে ট্রান্সকম ডিজিটালের সঙ্গে এলজি’র কৌশলগত চুক্তি

বাংলাদেশে বাজার উপস্থিতি বাড়াতে ট্রান্সকম ডিজিটালের সঙ্গে এলজি’র কৌশলগত চুক্তি
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৫  

দেশের বাজারে প্রিমিয়াম হোম সলিউশন ও উদ্ভাবনী প্রযুক্তি আরও সহজলভ্য করতে ট্রান্সকম ডিজিটালের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে এলজি ইলেকট্রনিক্স (LG)।

২৫ ফেব্রুয়ারি, বুধবার গুলশান-১ এর ট্রান্সকম ডিজিটাল আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্র্যান্ড লঞ্চিং ও রিটেইল পার্টনারশিপের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উদ্যোগের ফলে ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা এলজি’র এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো আরও সহজে সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে এলজি’র হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো বলেন, দৈনন্দিন জীবনযাত্রাকে উন্নত করতে এলজি সবসময় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ট্রান্সকম ডিজিটালের মাধ্যমে এই বিশ্বস্ত প্রযুক্তি বাংলাদেশি গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যাবে। অন্যদিকে ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম জানান, বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া তাদের প্রিমিয়াম পণ্যের পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তির পাশাপাশি নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট নিশ্চিত করতে পারবেন।

লঞ্চিং অনুষ্ঠানে এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছোন এবং ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিবিটেক/আরই/এমইউএম