গুজব-অপপ্রচার রুখতে হটলাইন ও ইমেইল চালু
জাতীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং অপপ্রচার (ডিসইনফরমেশন) রোধে বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার। এখন থেকে নাগরিকরা ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে কল করে অথবা [email protected] ঠিকানায় ইমেইল করে এই সংক্রান্ত যে-কোনও অভিযোগ জানাতে পারবেন।
৫ জানুয়ারি (সোমবার) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’কে (এনসিএসএ) বিশেষ নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও সাইবার অপরাধ বাড়তে পারে। তাই এসব প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মধ্যে নিবিড় সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
ডিবিটেক/ইকে



