বিদেশ থেকে আনা মোবাইল ফোন ব্লক হলে কী করবেন?

বিদেশ থেকে আনা মোবাইল ফোন ব্লক হলে কী করবেন?
২৮ নভেম্বর, ২০২৫ ১৯:১৮  

আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। ওই দিনের পর থেকে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট দেশের নেটওয়ার্কে ৩০ দিনের মতো সচল থাকবে। এরমধ্যেই নিবন্ধনের কাজ সারতে হবে ক্রেতা বা ব্যবহারকারীকে। ঘরে বসেই এই কাজটি করা যাবে।

এজন্য প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর 'বিশেষ নিবন্ধন' অংশে গিয়ে মোবাইলের IMEI নম্বর প্রবেশ করাতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে, ব্যবহারকারীদের সাধারণত ৩০ দিনের মধ্যে একটি এসএমএস পাওয়ার পর নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। 

নিবন্ধন পদ্ধতি:
ধাপ ১: ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন
neir.btrc.gov.bd ওয়েবসাইটে যান এবং একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

ধাপ ২: IMEI নম্বর প্রবেশ করান
আপনার অ্যাকাউন্টে লগইন করার পর, ‘বিশেষ নিবন্ধন’ বা 'Special Registration' অপশনে যান।
আপনার মোবাইলের ১৫ ডিজিটের IMEI নম্বরটি নির্দিষ্ট স্থানে লিখুন। (IMEI নম্বর পেতে মোবাইলে *#06# ডায়াল করুন অথবা ফোনের বক্সে থাকা স্টিকারে দেখুন)। 

ধাপ ৩: প্রয়োজনীয় নথি আপলোড করুন
এয়ার মেইলে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রাপকের জাতীয় পরিচয়পত্র ছাড়াওপ্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (যদি প্রযোজ্য হয়)। যদি একটির বেশি হ্যান্ডসেট হয় তাহলে শুল্ক প্রদানের রশিদ লাগবে। প্রয়োজনীয় কাগজপত্র যেমন – জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, ইত্যাদি (প্রয়োজন অনুযায়ী) স্ক্যান করে আপলোড করুন।

ধাপ ৪: আবেদন জমা দিন
সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনটি জমা দিন।
তথ্য যাচাই-বাছাইয়ের পর হ্যান্ডসেটটি বৈধভাবে নিবন্ধিত হবে। 

প্রসঙ্গত, বর্তমানের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্কপ্রদান করে আরও ছয়টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারেন। বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোনের জন্য শুল্ক নির্ভর করে ফোনটির দামের উপর। দেশে চালানোর ক্ষেত্রে নিবন্ধিত না হলে, ফোনটি নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যেতে পারে।