দেশের বাজারে ওমোদা ৯ পিএইচইভি
রাজধানী ঢাকায় গুলশান লিংক রোডে অবস্থিত ওমোদা ও জাইকোর শোরুমে উন্মোচিত হলোপরিবেশবান্ধব প্রযুক্তির প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ওমোদা ৯ পিএইচইভি। নতুন গাড়িটি উদ্বোধন করেন এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক দেওয়ান সাইদুর রহমান এবং নির্বাহী পরিচালক সাদিকুল মোশতাক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি গাড়িটি উদ্বোধন কররা তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড গাড়িটিতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও ইনটেলিজেন্ট ড্রাইভিং ফিচার। এছাড়াও, এতে রয়েছে ৪৪০ কিলোওয়াট (৫৯০ বিএইচপি) শক্তি ও ৯১৫ নিউটন মিটার টর্ক, যা ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় মাত্র ৪.৯ সেকেন্ড। গাড়িটিতে রয়েছে অল-হুইল ড্রাইভ প্রযুক্তি ও ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা মিলিয়ে সর্বোচ্চ ১,২০০ কিমি পর্যন্ত যাত্রা সম্ভব। গাড়ির ভিতরে রয়েছে হিটিং ও কুলিং সুবিধাসহ নাপা লেদার সিট, সনি’র ১৪ স্পিকারের হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং ১২.৩ ইঞ্চির লিকুইড এইচডি ক্রিস্টাল ডিসপ্লে।পাশাপাশি, গাড়িটিতে রয়েছে স্লাইডিং প্যানোরামিক ছাদ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি—যেমন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট ও ব্লাইন্ড স্পট ডিটেকশন। সব মিলিয়ে ওমোদা ৯ পিএইচইভি গাড়িটি যাতায়াতে যোগ করেছে আরাম, স্টাইল ও নিরাপত্তার নতুন এক মাত্রা। ওমোদা ৯ পিএইচইভি গাড়িটির সঙ্গে রয়েছে বিস্তৃত ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (শর্ত প্রযোজ্য) পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
নতুন গাড়ি বিষয়ে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “এটা শুধু বাজারে নতুন একটা গাড়ি আনার বিষয় নয়—ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড আমাদের ভবিষ্যত যাত্রার প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির সফল সমন্বয় সম্ভব। এই গাড়ির মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন নিয়ে এসেছি, যা দেশের টেকসই পরিবহন ব্যবস্থার তৈরিতে একটি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ।”
ডিবিটেক/সিএ/ইক



