নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের
সবচেয়ে উদ্ভাবনী অপটিক্যাল ট্রান্সপোর্টের প্রয়োগ, ফাইবার নেটওয়ার্কের জন্য সেরা এআই সল্যুশন ও বিশেষ গ্রিন ফাইবারের জন্য আন্তর্জাতিক টেলিকম ও নেটওয়ার্ক প্রযুক্তি সম্মেলন ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ তিনটি পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ে। প্যারিসে আয়োজিত এই ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ টেলিযোগাযোগ খাতে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয়া হয়।
হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হুয়াওয়ে অপটিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আল্ট্রা-হাই-স্পিড নেটওয়ার্ক বাস্তবায়ন ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ৪০০জি/৮০০জি ও বিওয়ানটি আল্ট্রা-হাই-স্পিডট্রান্সমিশন, সি+এল-ব্যান্ড আলট্রা-ওয়াইড স্পেকট্রাম এবং এন্ড-টু-এন্ড ওএক্সসি সুইচিং-এর মতো উন্নত প্রযুক্তি সাফল্যের সাথে সরবরাহে করে শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করছে।
আলট্রা-ব্রডব্যান্ড ডেটা সেন্টার ইন্টারকানেকশন ও লসলেস ট্রান্সমিশনের মতো আধুনিক প্রযুক্তিতেও হুয়াওয়ে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে কম্পিউটিং ক্ষমতার শিডিউলিং ও সমন্বয় প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হচ্ছ। বিভিন্ন অঞ্চলে কম্পিউটিং রিসোর্সের আদান-প্রদানের মাধ্যমে হুয়াওয়ে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতির ভিত্তি গঠনেও ভূমিকা রাখছে। এই অবদানের জন্য হুয়াওয়েকে আবারও ‘মোস্ট ইনোভেটিভ অপটিক্যাল ট্রান্সপোর্ট ইউজ কেস’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পুরস্কারগুলি অর্জনের পর হুয়াওয়ের অপটিক্যাল বিজনেস প্রোডাক্ট লাইনের ভাইস প্রেসিডেন্ট কিম জিন বলেন, “হুয়াওয়ে সবসময় অল-অপটিক্যাল নেটওয়ার্কের উন্নয়ন ও ধারাবাহিক উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আমরা বিশ্বের বিভিন্ন অপারেটরদের সাথে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের নতুন চ্যালেঞ্জ ও সুযোগগুলো গ্রহণ করবো। এর মাধ্যমে নতুন প্রবৃদ্ধির সুযোগ উন্মোচিত হবে এবং একই সাথে একটি বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়ে উঠবে।”





