ফেসবুকে আইজিপির বক্তব্যের ফটোকার্ড নিয়ে পুলিশের প্রতিবাদ

ফেসবুকে আইজিপির বক্তব্যের ফটোকার্ড নিয়ে পুলিশের প্রতিবাদ
১ অক্টোবর, ২০২৫ ১৩:২৭  
১ অক্টোবর, ২০২৫ ১৭:২৯  

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ডে জামিন সম্পর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সত্য নয়।

ভাইরাল ফটোকার্ডে বলা হয়েছে, ‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’। তবে প্রকৃতপক্ষে আইজিপি এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এই অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।