ফের শুরু অনলাইন আবাসন মেলা

ফের শুরু অনলাইন আবাসন মেলা
২৫ আগষ্ট, ২০২৫ ১৯:৫৫  
২৫ আগষ্ট, ২০২৫ ২৩:৫৮  

দেশের ৩৮টি আবাসন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ‘অনলাইন আবাসন মেলা’। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, র‍্যাংগস প্রোপার্টিজ, এডিসন রিয়েল এস্টেট, ট্রপিক্যাল হোমস, অনওয়ার্ড ডেভেলপারস, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ডুপ্লেক্স টাউন, অঙ্গন প্রোপার্টিজ, জেবিএস হোল্ডিংস, নর্থ সাউথ গ্রুপ, ক্রিডেন্স হাউজিং, স্বপ্ননিবাস অ্যাসেটস, ভাইয়া গ্রুপ, ছুটি রিসোর্ট, কনকর্ড গ্রুপ, নেস্ট ডেভেলপমেন্টস, দোয়েল ডেভেলপমেন্ট প্রোপার্টিজ, টিম ডেভেলপারস, এমিন্যান্স টেকনোলজিস, ইউনিমাস হোল্ডিংস, হক হোম অ্যান্ড বিল্ডার্স ও পিনাকী হোল্ডিংস।

আবাসন প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহঋণদাতা প্রতিষ্ঠানও যুক্ত হয়েছেন ‘সুযোগ এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ স্লোগানে চলমান অনলাইন মেলাটি। অষ্টমবারের মতো চলমান এই মেলায়  ২৫৬টি প্রকল্পের ২ লাখ ৮৩ হাজার কাঠা প্লট, ৫ হাজার ২৩০টি ফ্ল্যাট ও ৪ লাখ ১২ হাজার বর্গফুট বাণিজ্যিক জায়গা বা স্পেস বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে। 

২৫ আগাস্ট, সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। 

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। মেলার কৌশলগত অংশীদার হয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিশেষ সহযোগী হিসেবে আছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ব্যাংকিং পার্টনার, আইপিডিসি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল পার্টনার এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কো-পার্টনার হয়েছে।

উদ্বোধনীতে রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও গ্রুপ সিইও এম এ কাদের, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ শামস, ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালেকিন ইব্রাহীম, হাতিলের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. খোরশেদ আলম, অঙ্গন ডেভেলপমেন্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিম, ছুটি রিসোর্টের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি, হক হোম অ্যান্ড বিল্ডার্সের এমডি এমদাদুল হক সবুজ, অনওয়ার্ড ডেভেলপারসের উপদেষ্টা মো. এজাজ মোরশেদ চৌধুরী ও স্বপ্ননিবাস গ্রুপের এমডি মোহাম্মদ সোলাইমান প্রমুখ বক্তব্য রাখেন। 

এ ছাড়া প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, হাতিলের পরিচালক শফিকুর রহমান, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।