ভিসা এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেলো বিকাশ
পার্টনারদের নিয়ে ডিজিটাল ওয়ালেট ইকোসিস্টেমে শক্তিশালী ভূমিকা রাখায় ভিসা ‘এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ’ অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ-২০২৫ আয়োজিত অনুষ্ঠানে বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর-এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন— ভিসার গ্রুপ কান্ট্রি ডিরেক্টর (ভারত ও সাউথ এশিয়া) সন্দীপ ঘোষ, কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
এবছর বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কারগুলো দেওয়া হয়।





