ডিআইইউ ল্যাবে ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন

ডিআইইউ  ল্যাবে ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন
১১ আগষ্ট, ২০২৫ ১৩:৫৫  
১১ আগষ্ট, ২০২৫ ১৬:৫৬  


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবে স্থাপিত হলো ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডাটাসফট ম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং -ডিআইইউ টেস্ট সেন্টার)। ১১ আগস্ট, সোমবার এ সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।  উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ডিএমএ এর চেয়ারম্যান মাহাবুব জামান।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে অভ্যস্তকরে তুলতে ও ব্যবহারিক শিক্ষার মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য এই সেন্টারটি স্থাপন করা হলো বলে জানিয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী। তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএমএ এর ব্যবস্থাপনা পরিচালক  হাসান রহমান, রহিম আফরোজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  সহযোগী প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, এই ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সেতু-বন্ধন স্থাপনে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে এবং আমাদের শিক্ষার্থীরা আইওটি, অটোমেশন,পিসিপি ডিজাইন, এসএমপি ও ম্যানুফেকচারিং প্রসেস উপর ব্যবহারিক চর্চার সুযোগ পাবে। এর মা্যমে তারা নিজেদেরকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের কর্মোপযোগী করে প্রস্তুত করতে সক্ষম হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি শিক্ষার্থীদের  এ সুযোগের যথাযথসদ্ব্যবহার করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার একটি সফল উদ্যোগ হিসেবে ইনোভেশন, রিসার্চ এবং এন্ট্রাপেনিরেশীপের হাব হিসেবে কাজ করবে।