দেশে ডিজিটাল ইন্স্যুরেন্স সেবা
যৌথভাবে দেশে ডিজিটাল ইন্স্যুরেন্স সেবা চালু করলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। ২০১৮ সালে এ প্রতিষ্ঠান দু’টি দেশে প্রথমবারের মত ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম চালু করেছে।
ব্যাংকিং, টেলিযোগাযোগ, এমনকি খুচরা ব্যবসা খাতের ডিজিটাল সম্পদের বীমা সুবিধা দিতে এরইমধ্যে প্রতিষ্ঠানটি সব ধরনের গ্রাহকের জন্য সহজবোধ্য মোবাইল অ্যাপ ও ওয়েব ইন্টারফেস চালু করেছে। যার মাধ্যমে গ্রাহকেরা সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পলিসি কেনা ও প্রিমিয়াম পরিশোধসহ তাৎক্ষণিক পলিসি প্রদান ইত্যাদি কাজ করতে পারেন কোন প্রকার কাগজপত্র বা ইন্স্যুরেন্স অফিসে সরাসরি যাওয়া ছাড়াই। তাদের কার্যকর এ পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারছেন।
বীমার ডিজিটাল রূপান্তরে এরইমধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বেশ কিছু অগ্রগতিমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হলো 'রেগুলেটরি স্যান্ডবক্স।’ এটি স্টার্টআপ ও লাইসেন্সপ্রাপ্ত ইনস্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে নতুন ডিজিটাল ইন্স্যুরেন্স প্রোডাক্ট পরীক্ষা করার সুযোগ দেয়। ফলে, ঝুঁকি কম থাকে এবং উদ্ভাবনী কাজগুলো উৎসাহিত হয়। এর চূড়ান্ত লক্ষ্য হলো একটি কেন্দ্রীভূত, ইন্টারকানেক্টেড ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে স্বচ্ছতা নিশ্চিত করে মানসম্পন্ন ও কার্যকরী সেবাদান সম্ভব।







