গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু
১১ আগষ্ট, ২০২৫ ১১:২৩  
১১ আগষ্ট, ২০২৫ ১১:২৪  

শুরু হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস।  নতুন শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষাক্রম, প্রযুক্তিনির্ভর পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ১১ আগস্ট, সোমবার সকাল ১০টায় অ্যাকাডেমিক প্রাঙ্গণে শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, ট্রেজারার ড. মোহাম্মাদ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মোহাম্মাদ আতাউর রহমান খানসহ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত রয়েছেন। 

ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন এবং বিশ্ববিদ্যালয় পরিচিতি সম্পর্কে অবহিত করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, ওরিয়েন্টেশন পর্বের পর নির্ধারিত রুটিন অনুযায়ী তাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

এরা আগে গত ৯ আগস্ট গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান শুরু করে। প্রাথমিকভাবে দুইটি বিভাগে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট অব থিংস (IoT) অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগ।