ড্যাফোডিলে সাংবাদিকদের ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ

ড্যাফোডিলে সাংবাদিকদের ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
৪ আগষ্ট, ২০২৫ ১১:৫৯  
৪ আগষ্ট, ২০২৫ ২২:০৮  

ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ল্যাবে বিশ্ববিদ্যালয়ের  সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে গত ২-৩ আগস্ট চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ডিজিটাল সাংবাদিকতা ‘ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী  অনুষ্ঠিত হয়েছে।  

৩ আগস্ট সোমবার এ প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড.এম আর কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ, সাধারন সম্পাদক মো: কাদের পলাশ, ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল কাবিল খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল। 

দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাবের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন।  এ প্রশিক্ষণে ‘ডিজিটাল সাংবাদিকতা কি , কেন ও কিভাবে’, ‘মোবাইল ভিডিও ধারনের মূলনীতিও সেটিংস’ মোবাইল ক্যামেরা ফ্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ,  বি-রোল ধারন কৌশল‘ এ বিষয়গুলি অর্ন্তভূক্ত ছিল। 

এর আগে ২ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।