পরিবেশবান্ধব সবুজ চিকিৎসাসেবা ও বিশ্বমানের প্রযুক্তিগত নিরাপত্তায় নতুন মাইলফলক
স্বাস্থ্যপ্রযুক্তিতে পরিবেশ বান্ধব ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ল্যাবএইড
- টেকসই পরিবেশ ও সুশাসনের স্বীকৃতি হিসেবে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করল ল্যাবএইড
- দেশের প্রথম লিড গোল্ড ও জেসিআই সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব প্রযুক্তিতে অনন্য
- গ্লোবাল ব্র্যান্ডস, গোল্ডেন ব্রিজ, সিইও ইনসাইটস ও ফোর্বসের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে পুরস্কৃত
পরিবেশবান্ধব চিকিৎসাসেবা, টেকসই উন্নয়ন এবং স্বচ্ছ সুশাসনের আন্তর্জাতিক মানদণ্ড পূরণের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার।
জাতিসংঘের সহযোগী সংস্থা ‘গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ’ এবং ‘ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ৫ সেপ্টেম্বর, শুক্রবার ইউএন গ্লোবাল কম্প্যাক্ট অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। তার হাতে সম্মাননা পদক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস (Nicolas Weeks)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। হাসপাতালটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, শক্তি সাশ্রয়ী প্রকৌশল নকশা এবং আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা মানদণ্ড মেনে পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল গ্রিন এনভায়রনমেন্টাল প্রযুক্তি বাস্তবায়নের ফলে দেশের প্রথম হাসপাতাল হিসেবে মর্যাদাপূর্ণ ‘লিড গোল্ড (LEED Gold)’ সার্টিফিকেশন অর্জন করেছে। একই সঙ্গে রোগীর নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির বৈশ্বিক মান নিশ্চিত করে এটি আন্তর্জাতিক ‘জেসিআই (JCI)’ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
বিশ্বমানের চিকিৎসাসেবার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম এবং হাসপাতালটি এর আগেও অসংখ্য আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এটি ২০২২ সালে গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন থেকে ‘বেস্ট ক্যান্সার অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল’ এবং ‘মোস্ট অ্যাডভান্সড হসপিটাল ফর ক্যান্সার ট্রিটমেন্ট’ পুরস্কারের পাশাপাশি সাকিফ শামীমের ‘মোস্ট প্রমিজিং লিডার’ খেতাব অর্জন নিশ্চিত করে। এছাড়াও ২০২২ সালে হেলথকেয়ার সার্ভিসে উদ্ভাবনের জন্য গোল্ডেন ব্রিজ অ্যাওয়ার্ড, সিইও ইনসাইটস থেকে শীর্ষ ১০ পথপ্রদর্শক ব্যবসায়িক নেতার স্বীকৃতি এবং এশিয়ার প্রভাবশালী এশিয়াওয়ান গ্লোবাল অ্যাওয়ার্ড অর্জন করে। ২০২৩ সালে আন্তর্জাতিক প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম বাংলাদেশী হিসেবে স্থান পান সাকিফ শামীম। এই স্বীকৃতি বাংলাদেশের স্মার্ট হেলথটেক খাতে টেকসই ও সবুজ প্রযুক্তির গুরুত্বকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
//ডিবিটেক/এসএসপি/এমআইএস//





