শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ওয়েবসাইট হালনাগাদ করা নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
১৪ জুলাই (সোমবার) অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘অফিসগুলো আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা এবং সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হালনাগাদ নেই। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন -এর অধীন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দফতরের নিজস্ব ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে স্ব-স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে।
এমতাবস্থায়, আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে এই অধিদফতরের আওতাধীন অফিসগুলেঅ ‘আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা’ এবং ‘সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যা্ন্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি/হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েবঠিকানা মাউশি অধিদফতরের ইআইএমএস মডিউলে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।





