রিয়েলমি ফোনে ৩০০০ টাকা ছাড়

রিয়েলমি ফোনে ৩০০০ টাকা ছাড়
১২ জুলাই, ২০২৫ ০০:০২  
১২ জুলাই, ২০২৫ ০৮:০৮  

১৯ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে প্রতিশ্রুতি নিয়ে গত বছরের অক্টোবরে বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হয় রিয়েলমি ১২। এক বছর পেরোনোর মাস তিনেক আগেই ফোনটির দাম কমানো হলো তিন হাজার টাকা।

ফলে এখন থেকে রিয়েলমি ১২-তে (১৬ জিবি + ২৫৬ জিবি) ফোনটি কেনা যাবে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায়।

রিয়েলমির সকল অনুমোদিত রিটেইলার ও অফিসিয়াল অনলাইন স্টোর থেকে নতুন দামে স্মার্টফোনটি কেনা যাবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, গেমিং, ব্রাউজিং ও প্রয়োজনীয় অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট। ডিভাইসটিতে আইপি৫৪ রেটেড ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এবং ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোনের পারফরম্যান্স স্থিতিশীল রাখবে।