এআই ফর গুড গ্লোবাল সামিটে বাংলাদেশের স্মার্ট বিল্ড
এআই ব্যবহার করে বাংলাদেশের নদীগুলোকে নিরাপদ পানির আধার হিসেবে গড়ে তুলতে কাজ করছে স্মার্ট বিল্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে সুইজারল্যান্ডের প্রযু্ক্তি প্রতিষ্ঠান এআই ভল্ভ এর সঙ্গে এরই মধ্যে নদী দূষণে নজরদারী ও পানির মান পরীক্ষায় ওয়াটার মলিকিউর এআইএজেন্ট উদ্ভাবন করে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে দেশীয় স্টার্টআপটি।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আইওটি ডিভাইসে এখন যুক্ত করতে চায় দেশের সবগুলো নদীকে। এজন্য দেশেই ১০ লক্ষ এআই নেতৃত্ব তৈরীর নিরিখে কাজ করছে তারা।
৮ জুলাই, মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া এআই ফর গুড গ্লোবাল সামিটে সে বার্তাই দেয়া হলো দর্শনার্থীদের কাছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নেয়ার চারদিনব্যাপী আইটিইউ ইভেন্টসে দেখানো হলো বাংলাদেশের উদ্ভাবিত এই পরিবেশ বান্ধব এআই এজেন্টের আদ্যোপান্ত। উন্মোচন করা হলো বিষুদ্ধ পানির এআই সল্যুশন।
দেশের পতাকা নিয়ে এআই বিগিন্স উইথ মি স্লোগানে এই ইভেন্টে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন স্মার্ট বিল্ড বাংলাদেশের সহ মোঃ রওনক বিন রউফ। মেলায় তার সঙ্গে রযেছেন প্রতিষ্ঠানটির গ্লোবাল পার্টনার এআই ভল্ভ লিডারশিপ ডাইনামিকসের কো-ফাউন্ডার টিনা লাইবার ও সিইও ফ্রাঙ্ক লাইবার। ইভেন্টে দশনার্থীদের সামনে বাংলাদেশ নিয়ে আই নির্ভর তাদের আইডিয়া গুলো পোস্টার প্রেজেন্টেশন এর পাশাপাশি প্রজেক্ট এর ভিডিও দেখাচ্ছেন তারা। যেখানে বাংলাদেশের তারুণ্যের শক্তিকে এআইতে দক্ষ করে দেশের সামগ্রিক টেকসই উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু পরিবর্তন এর জন্য কাজে লাগানোর বিষয়টি সকলের নজর কেড়েছে ও ব্যাপক উৎসাহ পেয়েছে।
০৮-জুলাই/ডিজিবিটেক/আইএইচ







