যে ফোনে ল্যাগ-ফ্রি গেমিং নিশ্চয়তা দাবি রিয়েলমি’র

যে ফোনে ল্যাগ-ফ্রি গেমিং নিশ্চয়তা দাবি  রিয়েলমি’র
৩০ জুন, ২০২৫ ০০:৫২  
৩০ জুন, ২০২৫ ১০:৪৮  
নিজেদের ‘রিয়েলমি ১৪ ৫জি’ স্মার্টফোন ব্যবহারকারীদের ল্যাগ ফ্রি গেমিং অভিজ্ঞতা দেবে বলে নিশ্চয়তা দাবি করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। নির্মাতাদের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ফোনটি বিভিন্ন ফিচারের বিষয় তুলে ধরে বলা হয়েছে, এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং নিশ্চয়তা। 
ফোনটির ফিচার নিয়ে যা বলা হয়েছে  
রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট রুটিনমাফিক কাজসহ স্বাচ্ছন্দ্যে খেলা গ্রাফিক্স-ইনটেনসিভ গেমস দারুণ যায়। পাশাপাশি ৪৫ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি চার্জ ফুরিয়ে যাবার ভাবনা ছাড়াই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও  ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসে আরো আছে ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স।
তবে ৪১ হাজার ৯৯৯ টাকা বাজারমূল্যের এই ফোনটির এসব ফিচারের কার্যকারিতা স্বাধীন ভাবে যাচাই করেনি ডিজিবাংলাটেকডটনিউজ। একই সঙ্গে অন্যান্য ব্র্যান্ডের একই দামের ফোনের স্পেক ও স্থায়ীত্বের বিষয়টিও তুলনা করা হয়নি। সম্প্রতি বাংলাদেশের বাজারে অবমুক্ত করায় সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকেও এ বিষয়ে কোনো স্বীকৃতি নেয়া সম্ভব হয়নি।