উইন্ডোজের প্যারেন্টাল কন্ট্রোলে আটকে যাচ্ছে গুগল ক্রোম
উইন্ডোজের প্যারেন্টাল কন্ট্রোল ফিচার 'ফ্যামিলি সেফটি' হঠাৎ করেই গুগল ক্রোম চালু হওয়া বন্ধ করে দিয়েছে। ৩ জুন প্রথমবার এই সমস্যার কথা রেডিটে রিপোর্ট করা হয়। ব্যবহারকারীরা জানান, ক্রোম চালু করতে গেলেই তা মুহূর্তেই বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ত্রুটি বার্তাও দেখায় না। খবর এনগ্যাজেট।
গুগল নিশ্চিত করেছে, ফ্যামিলি সেফটি চালু থাকলেই এই সমস্যাটি দেখা দিচ্ছে।
অবাক করা বিষয়, ১৭ দিন পার হলেও মাইক্রোসফট এখনো কোনো মন্তব্য করেনি বা সমাধান দেয়নি। আপাতত দুটি সমাধান আছে— এক, “ফিল্টার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইটস” অপশনটি বন্ধ রাখা, তবে এতে শিশুদের জন্য থাকা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আরেকটি উপায় হলো ক্রোম ফোল্ডারে গিয়ে chrome.exe-এর নাম পরিবর্তন করে chrome1.exe রাখা।
উল্লেখ্য, মাইক্রোসফটের বিরুদ্ধে পূর্বেও নিজেদের ব্রাউজার ‘এজ’ ব্যবহারে জোর করার অভিযোগ ছিল। ইউরোপে যদিও ইইউ নিয়মে কিছুটা শিথিলতা এসেছে।
ডিবিটেক/বিএমটি



