বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন প্রজন্ম!

বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখে নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন প্রজন্ম!
১২ জুন, ২০২৫ ১৪:০৭  
১২ জুন, ২০২৫ ১৯:১০  

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটি দেখা দিলে পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ভাঙচুর ও লুটপাট চালায় একদল দর্শক। একই দিনে  রাত ১০ টার দিকে  কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী হলে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ দর্শকেরা। বিপরীতে  বৃহস্পতিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি  পাওয়া বরবাদ’ নিয়ে কোনো দুর্ঘটনার খবর প্রকাশ না হলেও ইতিমধ্যেই সিনেমাটি উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প হিসেবেই প্রতিষ্ঠিত আছে। এতেও রয়েছে সহিংসতা ও মাদকের ছড়াছড়ি। 

এমন বাস্তবতায় দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে- এমনই অভিমত অনেক দর্শকের। সোশ্যাল মিডিয়ায় সিনেমা দুটি নিয়ে তাই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে প্রকাশ্যেই একজন মধ্যবয়সী নারী দর্শক এই দুই সিনেমা তরুণ প্রজন্মকে নৃশংসতা শেখাচ্ছে বলে আক্ষেপ করেছেন। 

তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনও নেশা নেই যে করে নাই। শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে।

এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিনেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন, তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না। বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয়। আমার মনে হয়, নতুন যে জেনারেশনটা আসছে, ওরা খারাপ হয়ে যাবে। আমরা যখন শাবনূর শাকিব খানের সিনেমা গুলো দেখতেন তখন একটা ফিল, মানবিক ব্যাপারগুলো আসতো। আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলছে।

কারণ কোনটা কোন দেশের, কোন মডেলের, কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে। 

শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলছে, মামনি শাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে। সে ইশারা করে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়ে দেয়। সে বলে এই লুকটা, একটা নাক চেপে ধরে দেখায়।  আমি শাকিবকে একটাই অনুরোধ করবো, যেহেতু উনার দুইটি বাচ্চা আছে। একটা অপুর, একটা বুবলীর। উনার বাচ্চারা কিন্তু উনাকে দেখেই শিখবে। আমার বাচ্চা আপনার বাচ্চা যেহেতু  শিখেছে, উনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এভাবে ড্রাগস নয়, ভালো কিছু আনুন। আমরা দেখবো। 

তার মতো অনেক অভিভাবকই সিনেমায় এমন রক্তপাত, মাদক ও সহিংসা নিয়ে ঘোরতর আপত্তি করছেন।