এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের জাতীয়তা প্রকাশ
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার যে ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়েছে, এর যাত্রীদের জাতীয়তা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
১২ জুন (বৃহস্পতিবার) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি স্টুডেন্ট হোস্টেলের কাছে।
এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইট এআই১৭১ আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। টেকঅফের পরেই এটি দুর্ঘটনায় পড়ে।
বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
নিউজ ১৮ সূত্রে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমান কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।
তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি।”







