চিপ ডিজাইনে ৫০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে শাওমি
চীনের স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা শাওমি কর্পোরেশন আগামী ১০ বছরে চিপ ডিজাইন খাতে অন্তত ৫০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬.৯৩ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। খবর রয়টার্স।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা লেই জুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে এক পোস্টে এই তথ্য জানান।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শাওমির একজন প্রতিনিধি বলেন, এই বিনিয়োগ ২০২৫ সাল থেকে শুরু হবে।
লেই জুন আরও জানান, শাওমি এরই মধ্যে ১৩.৫ বিলিয়ন ইউয়ান ব্যয়ে তাদের নিজস্ব উন্নত মোবাইল চিপ এক্সরিং০১ তৈরি করেছে।
বর্তমানে শাওমির চিপ ডিজাইন বিভাগে কর্মরত রয়েছেন ২,৫০০-এরও বেশি প্রকৌশলী। এই পদক্ষেপ চীনের প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে শাওমির দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ।
ডিবিটেক/বিএমটি



