৬০% মুনাফা বৃদ্ধিতে পূর্বাভাস ছাড়িয়ে গেল টিএসএমসি

৬০% মুনাফা বৃদ্ধিতে পূর্বাভাস ছাড়িয়ে গেল টিএসএমসি
১৭ এপ্রিল, ২০২৫ ১২:১০  
১৭ এপ্রিল, ২০২৫ ১২:১০  

বিশ্বের বৃহত্তম কন্ট্রাক্ট চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা ৬০ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের ব্যাপক চাহিদা এই মুনাফা বৃদ্ধির মূল কারণ। খবর রয়টার্স।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে টিএসএমসির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬১.৬ বিলিয়ন তাইওয়ান ডলার (১১.১২ বিলিয়ন মার্কিন ডলার), যেখানে গত বছর একই সময়ে এ মুনাফা ছিল ২২৫.৫ বিলিয়ন তাইওয়ান ডলার।

এই মুনাফা বাজার পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এলএসইজি স্মার্ট এস্টিমেট অনুসারে বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল ৩৫৪.৬ বিলিয়ন তাইওয়ান ডলার।

টিএসএমসির বড় গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপল এবং এনভিডিয়া, যারা বর্তমানে এআই প্রযুক্তিনির্ভর চিপের অন্যতম প্রধান ক্রেতা।

ডিবিটেক/বিএমটি