বিশ্বব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক জুম
বিশ্বব্যাপী সেবাবিচ্ছিন্নতার পর ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম কমিউনিকেশনস তাদের ওয়েবসাইট, ভিডিও কল এবং অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধান করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ১টা ১ মিনিটে পর্যন্ত ৬৭,২৮০ জন ব্যবহারকারী জুম সংক্রান্ত সমস্যার রিপোর্ট করেন।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জুম-এর ওয়েব পোর্টাল ও অ্যাপ ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন বলে জানা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জুম জানায়, “আগের বিভ্রাটের পর সেবা পুনরুদ্ধার করা হয়েছে।”
বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারীর উপর এর প্রভাব পড়ে। তবে সমস্যা দ্রুত সমাধান করায় ব্যবহারকারীরা স্বস্তি প্রকাশ করেছেন।
ডিবিটেক/বিএমটি



