‘উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলারাইজেশন অ্যান্ড লিবারাইজেশন ইন আইসিটি সেক্টর : আমির খসরু
ক্ষমতায় গেলেও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) দেশের আইসিটি খাতকে রাজনীতিকীকরণ করবে না। বরং এই খাতের যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে বিদ্যমান অতিমাত্রায় নিয়ন্ত্রণ নীতিকে ভেঙ্গে ব্যাবসায়ী সংগঠনগুলোর স্বাধীন নিয়ন্ত্রণের মাধ্যমেই ব্যবসায় পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে।
ইউনাইটেড আইসিটি ফোরামের (ইউআইএফ) উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিেআলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউআইএফ আহ্বায়ক ও প্রধান সংগঠক ফয়সল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বেসিস সাবেক সভাপতি রফিকুল ইসলা রাওলী, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিার কাউন্সিল ফর কমিউনিকেশন্স অ্যান্ড আিইটি’র চেয়ারম্যান শাফকাত হায়দা চৌধুরী, আইজিডব্লিউ অপারেটর্স ফোরামের (আইওএফ) চেয়ারম্যান আসিফ রাব্বানি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্যে স্থানীয় আইসিটি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা এবং ব্যবসায় বান্ধন নীতিমালায় জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।
এসব দাবি শুনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু বলেছেন, আপনারা আইসিটি খাতকে রাজনীতিকীকরণ করবেন না। নিশ্চিত করে বলতে পারি, আমাদের পক্ষ থেকেও এই খাতকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের উদ্যেশ্য হচ্ছে এই খাতে যে হিউজ সম্ভাবনা রয়েছে তা বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া।
তিনি আরো বলেন, প্রযুক্তি বিশেষ করে এআই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যত। অন্যান্য খাত থেকে এমন ইমিডিয়েট রিটার্ন আসবে না। আইসিটি সেক্টর খুবই দ্রুত বিকশিত হয়। এই নলেজ বেজড খাতকে সরকারের উচিত ফ্যাসিলিটেট করা। এনঅ্যাবেলারের ভূমিকা পালন করা। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের সরকার ফ্যাসিলেটরের চেয়ে রেগুলেটর হয়ে বসে থাকে। তাই আমি নিশ্চিত করে বলছি, ‘উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেইজেশন অ্যান্ড লিবারাইজেশন ইন আইসিটি সেক্টর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসিস প্রাক্তন সভাপতি রাশেদুল ইসলাম, আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম, আইসিটি ফোরামের সদস্য রিয়াদ হানসনাইন, সহিবুর রহমান খান রানা, রাফসানজানি সামির জিয়ার আশরাফ, নাজনীন নাহার, শায়মা শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ইউআইএফ আহ্বায়ক ও প্রধান সংগঠক ফয়সল আলিম বলেন, বিগত সরকারের আমলে আইসিটি খাতে বরাদ্দের ৩৫শ কোটি টাকা লুটপাট হয়েছে। প্রকৃত খরচের কোনো হিসাব মেলেনি। শুধু একটি কোম্পানি ১২১টি কাজ পেয়েছে। লুটপাটের আখড়া হয়ে উঠিছিলো এটুআই। আইসিটি খাতের এসব কলঙ্ক ঘুচতেই এই ফোরাম করা হয়েছে।







