মাভাবিপ্রবিতে চতুর্থ শিল্পবিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মশালা
চতুর্থ শিল্পবিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে রোববার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের ভার্চুয়াল কক্ষে কর্মশালাটি উদ্বোধন করেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
কর্মশালাটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও আইসিটি সেলের সহকারী রেজিস্ট্রার আরিফুল ইসলাম।







