বিকাশে ভিসা-অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ সুবিধা চালু

১২ জুলাই, ২০২০ ১৮:০৫  
বাড়তি কোন খরচ ছাড়াই করোনাকালীন সময়ে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ সুবিধা চালু করেছে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।  জুলাই-আগস্ট মাসজুড়ে ক্রেডিট কার্ডের বিলের পরিমাণের উপর ১% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ফলে গ্রাহক ২০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন বাড়তি কোন খরচ ছাড়াই। বিকাশ গ্রাহক প্রয়োজনে অ্যাড মানি সেবা ব্যবহার করে যেকোন ভিসা বা মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারেন বিকাশে। তাছাড়া ১৪টি ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারেন গ্রাহক।