বাংলা নিউরাল দিয়ে শাস্টের ‘১৯৫২’ এবং ফন্ট নকশায় চ্যাম্পিয়ন মহসিন

১২ জুন, ২০২৩ ২০:০৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে লেখা থেকে কথায় রূপান্তর করার ‘বাংলা নিউরাল টেক্সট টু স্পিস’ প্রোগ্রাম বানিয়ে ‘এআই ফর বাংলা ২.০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ১৯৫২’ দল।  পুরস্কার হিসেবে এই দলের সদস্য রাজন সাহা, আরিফ আহমেদ ও মোহাম্মদ শাহিদুর রহমান পেয়েছেন দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ।

এছাড়াও প্রতিযোগিতায় ৫৫টি ধারণার মধ্যে প্রথম রানার্স আপ টিম রুদ্ধস্বরের সুবাক্য এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ হযেছে ভাষা দলের বাংলানেট পেয়েছে ৫০ হাজার টাকার ডামি চেক ও সনদ। সুবাক্য দলের সদস্যরা হলেন- পার্থ ঘোষ, মেহেদী হাসান, শাফকাত কিবরিয়া ও মোঃ শাহিদুর রহমান। আর ভাষা দলে আছেন মোঃ মাছুম ভূঁইয়া, মুশফিক আনোয়ার ও এজহারুল ইসলাম।

এছাড়াও পারপিচুয়াল লার্নার্স দলের মাল্টি-ভিউ বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডেটাসেট অ্যান্ড কন্টিনিউস বিএসএল রিকগনেশন মডেল, শব্দকল্পদ্রুমের ভিডিও ভিত্তিক সাইনবিডি ওয়ার্ড, সাইন সাস্ট দলের রিয়েল টাইম সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনেশন ইউজিং অ্যাকশন রিকগনেশন, সাইলেন্ট সেন্টিনেলস দলের ফ্রম জেশ্চার টু ওয়ার্ডস এবং বাংলাএআই দলের বাংলাকোয়াড পেয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার।

একই অনুষ্ঠানে বাংলা ডিজাইন ফন্ট প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কাজী মো. মহসিন। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা। প্রতিযোগিতায় দ্বিতীয় শহীদ শরিফ রাসেল এবং তৃতীয় মো. আনোয়ার হোসেন। অন্য বিজয়ীরা হলেন- সাজেদুর রহমান সবুজ, মোঃ আল আমিন, মাইদুল হাসান রাসেল, ওসমান হায়াত মিরন, মো. মনজুর হোসেন, মোল্লা শরীফ ও মো. জাহিদুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে বাংলা ভাষা এখনো প্রযুক্তি খাতে খুব বেশি অগ্রসর হতে পারেনি উল্লেখ করে সারা বিশ্বের মানুষের কাছে এই ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলা ভাষা নিয়ে আরও কাজ করার আহ্বান জানিয়েছেন আইসিটি সচিব।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের ভাষাপ্রেম নিয়ে প্রশংসা করেন শিক্ষাবিদ ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

ইবিএলআইসিটির ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাবিল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঈনুল ইসলাম জাবের, কার্টুনিস্ট মেহেদী হক ও ডেভেলপার মেসবাহ উদ্দিন খান।

(র‌্যান্ডম বাইট-

স্বাগত বক্তব্যে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্প পরিচালক মোঃ মাহবুব করিম জানিয়েছেন, রিসোর্স স্বল্পতার পরও ১৬টি টুলের মধ্যে ৭টি টুল লাইভ হয়েছে। শিগগিরই আরো কিছু টুলস উন্মুক্ত করা হবে বলে জানান উপস্থাপক।

(বাইট- মাহবুব+মামুন)

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং গবেষণায় উৎসাহ দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের উদ্যোগে দ্বিতীয় বারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তরুণ গবেষক ও প্রোগ্রামারদের কাছে বাংলা ভাষাভিত্তিক ডেটাসেট, মডেল কিংবা ওয়ার্কিং-প্রটোটাইপ আহ্বান করা হয়েছিল।