দ্রুততার সঙ্গে ইউনিয়ন পর্যায়ে ফাইবার ক্যাবল স্থাপনের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী

১৫ মার্চ, ২০২২ ২০:১২  
ইউনিয়ন পর্যায়ে উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার কাজ ত্বরান্বিত করতে মঙ্গলবার অংশীজনদের নিয়ে সভা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ইনফো সরকার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে এটি ছিলো ১৫তম সমন্বয় সভা। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমে পলক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রীর সামনে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও বাকি কাজের ব্যাখ্যা দেন প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচলক ড. রফিকুল মতিন,ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রফিকুর রহমান, সামিট কমিউনিকেশন লিমিটেডের এমডি ও সিইও আরিফ ইসলাম,পিপিপি অথরিটির মহাপরিচালক মোঃ আবুল বাশার, সিইও সুলতানা আফরোজ, আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ প্রমুখ অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় আমার গ্রাম আমার শহর রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কীভাবে আগামী বছরের আগেই প্রতিটি ইউনিয়নে যথাসম্ভব দ্রুততার সঙ্গে ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপনে অংশীজনদের আরো অ্যাক্টিভ রোল প্লে করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।