আউটেজের পর সচল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ

২ এপ্রিল, ২০২০ ১৪:৪৬  
আউটেজের পরে বৃহস্পতিবার থেকে আমেরিকা ও ইউরোপে ব্যবহারকারীদের জন্য স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডেক্টরের প্রতিবেদন অনুসারে, কোভিড-১৯ মহামারীতে চলমান লকডাউনের করণে সকলে বাড়িতে অবস্থান করছে এবং এই প্ল্যাটফর্মগুলো নিয়ে তারা অভিযোগ করেছেন। ফেসবুকের একজন প্রতিনিধি বলেন, কিছু সময়ের জন্য অ্যাপসগুলোতে সমস্যা দেখা দিলেও এখন সেগুলো সক্রিয় আছে। তবে, ফেসবুক যে সমস্যাগুলো ফেস করেছিলো তাহলো অ্যাপটির ছবি, নিউজ ফিড এবং লগ ইন নিয়ে। ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্যা ছিল, নিউজ ফিড এবং বার্তা প্রেরণ বা গ্রহণের ক্ষেত্রে। ফেসবুকের একজন প্রতিনিধির বরাত দিয়ে বলা হয়েছে, "কিছু লোকের কারণে আমাদের ফেসবুক পরিবারজুড়ে ছবিসহ বেশ কিছু সমস্যা হয়েছিলো। এখন বিষয়টি সমাধান হয়ে গেছে, এবং আমরা ব্যাক আপ করেছি ও আমরা এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি"।