স্টার্টআপ বিকাশে আইটি ব্যবসায় কর অব্যাহতি চায় তরুণ উদ্যোক্তারা

স্টার্টআপ বিকাশে আইটি ব্যবসায় কর অব্যাহতি চায় তরুণ উদ্যোক্তারা
২২ মে, ২০২৪ ১৪:০৯  
৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২০  

উদ্যোক্তা ও তরুণ বক্তাদের নিয়ে বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে চার ঘণ্টাব্যাপী উদ্দীপনাময় পিন পতন নিরবতায় অনুষ্ঠিত হলো প্রথম ইয়্যুথ টেক সামিট। বিডিজবস প্রধান নির্বাহী ফাহিম মাশরুরের সঞ্চালনায় সম্মেলন শেষে আয়োজকরা প্লাকার্ড হাতে বিনিয়োগের এই সময়ে কর চাপিয়ে না দেয়ার আহ্বান জানানো হয়।

এসময় এআই পাওয়ার্ড এগ্রিটেক, হেলথ টেক ও এড টেক প্লাকার্ড হাতে সরকারে দৃষ্টি আকর্ষণ করেন রাজধানীর কেআিইবি মিলনায়তনে অনুষ্ঠিত দেশের প্রথম এআই টেক সামিটে।

সম্মেলনের সমাপনী বক্তব্যে ভিসিপিএবি প্রেসিডেন্ট শামীম আহসান সরকারের উদ্দেশ্যে বলেন, গ্র্যান্ট বা ফ্রি মানি চাই না। আমরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য একটা অনুকূল পরিবেশ চাই। এ জন্য আগামী বছর তিনেক কর অব্যাহতি রেখে পরে ধীরে ধীরে কর সহনীয় হারে কর আরোপের পরামর্শ দেন তিনি।

এই আয়োজনের মাধ্যমে আজ থেকে বাংলাদেশে এআই বিপ্লব শুরু হলো উল্লেখ করে অচিরেই বাংলাদেশ গ্লোবাল এআই ইউজ কেইসের রাজধানী হিসেবে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসিস এর এই সাবেক সভাপতি। তিনি বলেন, এআই ভিত্তিক ওপেন সোর্সের মডেল দিয়ে ১৮ কোটি মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল এআই ইউজ কেইসের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এত বিপুল জনসংখ্যার দেশের এআই ইউজ কেইস মডেল থেকে সারা বিশ্ব উপকৃত হতে পারে।

এজন্য ওপেন সোর্সের মডিউল ব্যবহারের প্রবলেম সলভিং সল্যুশনে মনযোগী হওয়া এবং মার্কেট পোটেনসিয়াল খুঁজে নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বললেন, কো-ফাউন্ডিং টিম তৈরি করতে পারলে সফলতা আসবেই। তাই এআই ব্যবহার করে কিভাবে সেরা সমাধান দেয়া যায় সে দিকটাতেই মনোযোগী হতে হবে।  

অনুষ্ঠানে বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান বললেন, আশির দশকে বুয়েট থেকে গুলিস্তানে চলেছি রিক্সায় শেয়ারে। অথচ আমরা ডট মেলাতে পারিনি। তাই উবার করতে পারি নাই। অন্যরা যে ভুল করেছি তা তোমরা করবে না। আমরা তোমাদের ভবিষ্যত বলে ভুল করেছি। কিন্তু তোমরা আসলে বর্তমান।

লাখ নয় একক নিয়ে লেগে থাকার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, প্রতি ১৫ বছর পর একটা করে বিপ্লব হয়। এখন এআই বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লব ধরতে হলে পড়তে হবে নেটওয়ার্কিং ও মনোযোগ দিয়ে কাজ করতে হবে। চার ঘণ্টা বক্তব্য শোনার পর চার ঘণ্টা পড়তে হবে।

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন আমরা মিনিং ফুল অটোমেশন না হেডলেস অটোমেশন চাই সেটা আগে নির্ধারিত করতে হবে। একই সঙ্গে ওয়ান সাইট কিডস অল থেকে বেরিয়ে এসে  ফেইস এভরি থিংক অ্যান্ড রাইজ দর্শনে নোঙর করতে হবে।

জেসিআই সভাপতি ইমরান কাদির সাম্প্রতিক সময়ে সানফ্রন্সিসকোতে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের দৃষ্টি ভঙ্গি তুলে ধরে বললেন, এতো ছোট জায়গায় ১৮ কোটি মানুষের বাজার তাদের কাছে বড় সম্ভাবনার। তাই ইতিবাচক হলেই অনেক কিছুই করা সম্ভব। এ কারণেই চ্যাটজিপিটির মতো লার্নিং টুলসগুলোর ওপর ভ্যাট-ট্যাক্স উঠিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার বললেন, আমরা ইন্ডাস্ট্রির ভালো গল্প গুলো বলতে পছন্দ করি। আজকের প্রতিটি গল্প মানে আমাদের দেশ। আমাদের সফলতা। এর ফলে একটি মঞ্চে ১২জন সফল উদ্যোক্তার এই গল্পটা আমাদের জন্য মাইলফলক হয়েছে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম আহ্বায়ক আরিফুল হাসান অপু বললেন, সুযোগ পেলে আজকের তরুণরাই বিশ্বে দেশের মর্যাদাকে সমুন্বত করবে।

ক্যারিয়ার বিষয়ক লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল উপস্থিত তরুণদের কুয়োর ব্যাঙ না হয়ে কিভাবে গতকাল থেকে আরেকটু ভালো থাকা যায় সেজন্য নেটওয়ার্কিং গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, এআই ও আইসিটি খাতের উদীয়মান ২০ জন সফল উদ্যোক্তা এবং ১২ জন বক্তা তিনটি সেশনে বক্তব্য রাখন। সম্মেলনের স্বাগ বক্তব্যে বিডিজবস এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, "যে এআই এর মতো নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে হলে এর নেতৃত্ব দিতে পারে শুধু তরুণরাই। তরুণ উদ্যোক্তাদের সব ধরণের সহায়তা প্রদান করতে হবে। আগামী বাজেটে যাতে নতুন কোনো কর এই উদ্যোক্তাদের উপরে না আরোপ করা হয় সেই ব্যাপারে তিনি সরকারকে আহবান জানান। কেননা প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে প্রচুর নতুন বিনিয়োগ দরকার নতুন এআই ভিত্তিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য। এই পর্যায়ে নতুন করে আয়কর বা ভ্যাট আরোপ করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।"

https://digibanglatech.news/news24x7/event/131802/?swcfpc=1