ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর
চট্টগ্রাম: দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আর প্রবাসে ফেরা হলো না তার।আট মাসের কন্যাসন্তান ও স্ত্রীকে রেখে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। শনিবার (২১ নভেম্বর) জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়। […] The post ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আর প্রবাসে ফেরা হলো না তার।আট মাসের কন্যাসন্তান ও স্ত্রীকে রেখে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।
প্রয়াত পারভেজের পরিবার সূত্রে জানা যায়, পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাস জীবনে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন।
পারভেজের বাবা আহম্মদ নবী বলেন, পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন বলেন, দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তার। ফিরতে হলো মাটির কবরে।
তিনি জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম ফারহিনানা পারভেজ আয়রা।
The post ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





