আমরা এই দেশে থেকেই জনগণের সেবা করব, পালাব না: শাহে আলম

গাইবান্ধা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোন ঠিকানা নেই। আমরা কোথাও পালিয়ে যাব না। আমরা এই দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’ শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন […] The post আমরা এই দেশে থেকেই জনগণের সেবা করব, পালাব না: শাহে আলম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আমরা এই দেশে থেকেই জনগণের সেবা করব, পালাব না: শাহে আলম
২১ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

গাইবান্ধা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোন ঠিকানা নেই। আমরা কোথাও পালিয়ে যাব না। আমরা এই দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সকল খাল এবং মরা নদীগুলোকে আবারও জীবিত করা হবে।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলেন, ‘এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।’

সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দু’টি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে বগুড়া থেকে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে পৌঁছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

The post আমরা এই দেশে থেকেই জনগণের সেবা করব, পালাব না: শাহে আলম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.