বান্দরবানে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিবাতলী পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলীকদম থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সরকারি জরুরি ডাক বিতরণের উদ্দেশ্যে হুকুমনামা নিয়ে মোটরসাইকেলযোগে […] The post বান্দরবানে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিবাতলী পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলীকদম থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সরকারি জরুরি ডাক বিতরণের উদ্দেশ্যে হুকুমনামা নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শিবাতলী পাড়া সড়কে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে আসেন এবং পরে তার সঙ্গে থাকা সরকারি কাগজপত্র (হুকুমনামা) দেখে পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে কর্তব্যরত অবস্থায় এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আলীকদম থানাসহ জেলা পুলিশের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
The post বান্দরবানে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





