বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো তখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিকদের হাতে ছিল তিন উইকেট। সেই তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে প্রোটিয়াদের সামনে বড় একটা লিড দাঁড় করানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু হলো তার উল্টোট! শেষ তিন উইকেটে দেড়শর বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ […] The post বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
১৮ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো তখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিকদের হাতে ছিল তিন উইকেট। সেই তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে প্রোটিয়াদের সামনে বড় একটা লিড দাঁড় করানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু হলো তার উল্টোট! শেষ তিন উইকেটে দেড়শর বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ রানের লিড পেয়েছেন স্বাগতিকরা।

রায়ান রিকেলটনের দাপুটে ব্যাটিং আর কাগিসো রাবাদার হঠাৎ ‘ব্যাটার’ হয়ে যাওয়াতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ পর্যন্ত গিয়ে থেমেছে ৫৫৭ রানে। গতকাল ৭ উইকেটে ৩৮৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টেম্বা বাভুমার দল। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ঠিক ৪০০ রানে।

বিস্তারিত আসছে…

The post বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.