চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আজ। বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‍্যালি শুরু হয়। তারপর শহিদ মিনার হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও অতিথিদের অংশ নিতে দেখা যায়। র‍্যালিতে ভূমি ও পার্বত্য […] The post চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি
১৮ নভেম্বর, ২০২৬ ১২:০০  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আজ। বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‍্যালি শুরু হয়। তারপর শহিদ মিনার হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও অতিথিদের অংশ নিতে দেখা যায়।

র‍্যালিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও র‍্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

The post চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.