আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা […] The post আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে জাতীয় ঐক্য রয়েছে। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। অথচ তার ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেফতার হয়ে জেলের ভাত খেতে হবে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে জেডিপি ও দলটির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রমঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
The post আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





