পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সিলেট: সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় এক আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আওয়ামীলীগ নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের […] The post পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই
১০ নভেম্বর, ২০২৬ ০১:০০  

সিলেট: সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় এক আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ছিনিয়ে নেওয়া আওয়ামীলীগ নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। আটককৃত জাকারিয়া মাহমুদকে থানায় নিয়ে যাওয়ার পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার সংলগ্ন তামাবিল হাইওয়ে সড়কে ডিআই পিকআপ দিয়ে ব্যারিকেড করে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনের সহযোগিতায় পুলিশের ওপর হামলা চালিয়ে ও গাড়ি ভাঙচুর করে হাতকড়া পড়া অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করলে পরিচিত একটি স্থানে একটি ডিআই পিকআপ পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় ওই পিকআপে থাকা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামি জাকারিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে।

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।

এসপি বলেন, হরিপুর এলাকাটা অন্যান্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রম। এখানে এরকম কাহিনী প্রায় সময় হয়। ওই এলাকায় যেকোন অভিযান চালাতে গেলেই পুলিশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। ছিনিয়ে নেওয়া আসামি ও হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

The post পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.