চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে, নিহত ১
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে দুর্ঘটনায় মো. আলমগীর নামের একজন নিহত হন। তিনি বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় আরও অন্তত ১৮ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা […] The post চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে দুর্ঘটনায় মো. আলমগীর নামের একজন নিহত হন। তিনি বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় আরও অন্তত ১৮ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন—শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তারা সকলেই কেইপিজেড (KEPZ) এলাকার ‘বেনকট’ নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পতেঙ্গার সি-বিচ সড়ক দিয়ে যাওয়ার পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে আইল্যান্ডে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘পতেঙ্গায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক ব্যক্তিকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার আলমগীরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হন এবং একাধিক পোশাকশ্রমিক আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে এবং বাসের চালককে আটক করা সম্ভব হয়েছে। নিহত আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
The post চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





