ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামিমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আসামীরা […] The post ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
৯ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ফরিদপুর: ফরিদপুর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামিমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদারকে (২৫)। তারা সকলে জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরে ফেসবুকে পরিচয় এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। এ সময় সেই যুবকের আসতে দেরি হলে শহরতলীর ধলার মোড়ে নদীর পাড়ে ঘুরতে যায় কিশোরী। এ সময় নদীর পারে কাশবেন নিকট বন্ধু জন্য অপেক্ষায় থাকা কিশোরীকে ওই আট যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছেড়ে দেওয়ার ৮ মাস পরে নজরে আসে পুলিশের।

পরে ২০২০ সালের ৫ আগস্ট ভিকটিম অনুপস্থিতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এই ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণসহ পর্নোগ্রাফি আইনে মামলা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখে প্রথমে শাহিন নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে একে একে সাত জন যুবককে শনাক্ত করে আটক করে পুলিশ।

এ মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি আদালতে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে দীর্ঘদিন স্বাক্ষ্য গ্রহণ ও শুনানির মাধ্যমে ৮ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। এরপর পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করেন এবং তদন্ত করে আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনেন। পরবর্তীতে আসামিরা একে অপরের বিরুদ্ধে স্বাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। এছাড়া ভিডিওটি ফরেনসিক করে আসল বলে প্রমাণিত হয় এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত কাপড়েরও ফরনেসিকের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়। আদালত যথাযত ডকুমেন্টারি ও আসামিদের দোষ স্বীকারোক্তির মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়।

The post ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.